চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২৪ প্রকাশিত হয়েছে। চবি ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য সমূহ নিচে উল্লেখ করা হলো।
চবি ভর্তি কার্যক্রমে গুরুত্বপূর্ণ তারিখ সমূহ
- আবেদন শুরু: ৪ই জানুয়ারী, ২০২৪
- আবেদন শেষ: ২০শে জানুয়ারী, ২০২৪
- আবেদন ফি : ১০০০ টাকা
- ভর্তি পরীক্ষার তারিখ : ২রা মার্চ থেকে ১৬ই মার্চ ২০২৪ পর্যন্ত
- আবেদন করার লিংক: admission.cu.ac.bd
- চবি ভর্তি বিজ্ঞপ্তির নোটিশ দেখতে ক্লিক করুন…
- বিঃদ্রঃ সেকেন্ড টাইমারদের এবার ০৫ মার্ক কাটা যাবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২৩-২৪
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ২০২৩-২৪ প্রকাশ হয়েছে। একজন শিক্ষার্থীকে আবেদন করতে হলে অবশ্যই নিম্নে দেওয়া নূন্যতম যোগ্যতা থাকতে হবে।
আবেদনকারীকে ২০২০বা ২০২১ এস,এস. সি বা সমমান এবং ২০২২ বা ২০২৩ সালের এইচ,এস,সি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বিশ্ববিদ্যালয় এর নোটিশে দেওয়া যোগ্যতা থাকতে হবে।
| ইউনিট সমূহের নাম | ভর্তির যোগ্যতা |
| এ ইউনিট | এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৮.০০ হতে হবে। প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে ৪.০০ হতে হবে। |
| বি ও বি১ ইউনিট | বিজ্ঞান বিভাগ: এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৮.০০ হতে হবে। প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে ৩.৫০ হতে হবে।মানবিক বিভাগ: এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৭.৫০ হতে হবে। প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে ৩.০০ হতে হবে।ব্যবসায় শিক্ষা বিভাগ: এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৮.০০ হতে হবে। প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে ৩.৫০ হতে হবে। |
| সি ইউনিট | এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৮.০০ হতে হবে। প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে ৩.৫০ হতে হবে। |
| ডি ইউনিট | এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৭.৫০ হতে হবে। প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে ৩.৫০ হতে হবে। |
| ডি১ সাব ইউনিট | এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম ৬.০০ হতে হবে। প্রত্যেক পরীক্ষায় আলাদাভাবে ২.৫০ হতে হবে। |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা ২০২৩-২০২৪
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা মোট ৪,১৮৯ টি। কোন ইউনিটে কতগুলো আসন রয়েছে তা ইউনিট ভিত্তিক নিম্নে দেওয়া হলো।
এ ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশলবিষয়ক অনুষদ ও ইন্সটিটিউটসমূহ)
আসন সংখ্যা: ১২১২
বি ইউনিট (কলা ও মানববিদ্যা অনুষদ)
আসন সংখ্যা: ১২২১
বি-১ ইউনিট (চারুকলা ইনস্টিটিউট, নাট্যকলা এবং সংগীত)
আসন সংখ্যা: ১২৫
সি ইউনিট (ব্যবসায় প্রশাসন)
আসন সংখ্যা: ৪৪১
ডি ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদভুক্ত সব বিভাগ, আইন বিভাগ, ভূগোল, পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাগ)
আসন সংখ্যা: ১১৬০
ডি ১ ইউনিট (ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স)
আসন সংখ্যা: ৩০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনলাইনে আবেদন করার নিয়মাবলী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনলাইনে আবেদন করার নিয়ম-কানুন নিয়ে আজকে আলোচনা করবো। প্রথমে http://admission.cu.ac.bd ওয়েবসাইটে প্রবেশ করুন। এবং রেজিস্টার বাটনে ক্লিক করুন। রেজিস্ট্রার অপশন এ ক্লিক করার পর আবেদনকারীর প্রয়োজনীয় যাবতীয় তথ্য সমূহ সঠিকভাবে পূরণ করুন। এবং সাবমিট অপশনে ক্লিক করুন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবেদন ফি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবেদন ফি ১০০০ টাকা ধার্য করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবেদন ফি পরিশোধের নিয়মাবলী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবেদন ফি পরিশোধের নিয়মাবলী সবার প্রথমে একজন আবেদনকারীকে অবশ্যই জেনে নেওয়া উচিত।
প্রথমে আবেদনকারী যে ইউনিট বা উপ-ইউনিটে আবেদন করতে ইচ্ছুক সেই ইউনিট বা উপ-ইউনিটের “Apply” বাটনে ক্লিক করলে একটি Bill Number পাবেন। উক্ত Bill Number টি ব্যবহার করে মোবাইল ব্যাংকিং ‘বিকাশ অথবা রকেট’ এর মাধ্যমে আবেদনকারীকে ঐ ইউনিট বা উপ-ইউনিটের জন্য আবেদন ফি জমা দিতে হবে।বিকাশ এবং রকেট’ এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করার নিয়মাবলী নিচে দেয়া হলঃ
‘বিকাশ’ এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করার নিয়ম
- প্রথমে *247# dial করতে হবে
- Pay Bill নির্বাচন করুন (অপশন ৬)।
- Other অপশন বাছাই করুন (অপশন ১০)।
- Make Payment নির্বাচন করুন (অপশন ২)
- Biller ID তে 01751856688 দিন
- Input Bill A/C নম্বর নির্বাচন করুন (অপশন ১)
- আপনার Bill Number টি দিন।
- Bill month হিসেবে 042021 দিন
- Amount এ ১০০০ টাকা দিন
- আপনার পিন নম্বর দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ইউনিট পরিচিতি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ উপ ইউনিট সহ মোট ০৬টি ইউনিট রয়েছে। নিচে ইউনিট সম্পর্কে বিস্তারিত দেওয়া হয়েছে।
| এ ইউনিট | সকল বিজ্ঞান ও জীববিজ্ঞান বিভাগ / ইনস্টিটিউট |
| বি ইউনিট | কলা ও মানবিক অনুষদ |
| বি-১ ইউনিট | উপ-ইউনিট |
| সি ইউনিট | বিজনেস স্টাডিজ অনুষদ |
| ডি ইউনিট | সামাজিক বিজ্ঞান অনুষদের সমস্ত বিভাগ |
| ডি-১ ইউনিট | উপ-ইউনিট |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখসমূহ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখসমূহ নিম্নে দেওয়া হলো। নতুন সময়সূচী অনুযায়ী ভর্তি পরীক্ষা নেওয়া হবে ১৬ই আগষ্ট থেকে ২৪শে আগষ্ট পর্যন্ত। নিচে চবি ২০২২ ভর্তি পরীক্ষার নতুন সময়সূচী দেওয়া হল।
| ইউনিট সমূহ | তারিখ |
| এ ইউনিট | ০২রা মার্চ, ২০২৪ |
| বি ইউনিট | ০৮ই মার্চ, ২০২৪ |
| সি ইউনিট | ০৯ই মার্চ, ২০২৪ |
| ডি ইউনিট | ১৬ই মার্চ ২০২৪ |
| বি-১ উপ-ইউনিট | ০৩রা মার্চ, ২০২৪ |
| ডি-১ উপ-ইউনিট | ০৪ই মার্চ ২০২৪ |
বি-১ ও ডি-১ উপ-ইউনিটের ব্যবহারিক পরীক্ষার তারিখসমূহ:
| চারুকলা ইন্সটিটিউট | ১২ই মার্চ, ২০২৪ |
| নাট্যকলা বিভাগ | ১৩ই মার্চ, ২০২৪ |
| সংগীত বিভাগ | ১৪ই মার্চ, ২০২৪ |
| ফিজিকাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগ | ১০ ও ১১ই মার্চ, ২০২৪ |