শেষ মুহূর্তে এসে মাত্রারিক্ত টেনশন অনেকের নার্সিং- এ চান্স না পাওয়ার জন্য কাল হয়ে দাঁড়াবে![]()
আমি জানি, প্রায় ৭০% স্টুডেন্ট শেষ মুহূর্তে নিজের প্রস্তুতি নিয়ে কনফিউজড, অসন্তুষ্ট এবং অনেকেই ভেঙ্গে পড়ছে।
এক্ষেত্রে আমার বক্তব্য একদম পরিষ্কার-
ধরলাম তুমি সব পড়েছো কিংবা পড়োনি, সবকিছু মনে আছে কিংবা মনে নেই, তাতে কিছুই আসে যায় না!
তুমি পড়বে আবার ভুলে যাবে এটা খুবই স্বাভাবিক ঘটনা।। কিন্তু তোমার আত্মবিশ্বাসের অভাব দেখা দিলেই সমস্যা। কোনোভাবেই মনোবল যেন দুর্বল না হয়।
তুমি হয়তো টেনশন করছো –
সবাই নিয়মিত পরীক্ষাগুলোতে ৮০%, ৯০% এমনকি ১০০% নম্বর পাচ্ছে,
কিন্তু আমি পাচ্ছি ৫০% বা ৬০%।
এমতাবস্থায় আমার চান্স হবে কিনা?
আমি বলবো- শেষ মুহূর্তে এসব ভাবতে ভাবতে দেখবে ২ ঘন্টা চলেই যাবে।
২ ঘন্টা টেনশনের পর শুরু হবে মাথাব্যথা এবং মনে অশান্তি। তারপর মনে হবে – থাক এখন বই রেখে একটু ঘুমাই। পরে উঠে পড়তে বসবো। ব্যস একটু আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দিলেই তোমার শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ সময়গুলোর মধ্যে ৬ ঘন্টা, ৮ ঘন্টা কিংবা কারো কারো ক্ষেত্রে সারাদিনটাই চলে যায়![]()
এখন আমি বলবো –
চান্স হবে কিনা এই টেনশন করে সময়ের অপচয় না করে ঐ সময়টুকু কাজে লাগাও এবং ১ টা টপিক হলেও পড়ো, আস্তে আস্তে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে ইনশা আল্লাহ।
একটা কথা মনে রাখবে–
তোমার প্রস্তুতি যেমন-ই হোক না কেন,
তোমার যদি আত্মবিশ্বাসের ঘাটতি না দেখা দেয় এবং লাস্ট এই কয়টা দিন সবচেয়ে সুন্দরভাবে এবং সুকৌশলে কাজে লাগাতে পারো, তোমার চান্স মিস হবে না ইনশা আল্লাহ![]()
বিব্রেইনার সবসময় তোমাদের সফলতা প্রত্যাশী
যারা যারা পোস্টটি পড়ছো এবং এক মুহূর্তের জন্যও নিজের বর্তমান অবস্থার সাথে রিলেট করতে পারছো, দোয়া করি সবার চান্স হোক![]()
